Management Psychometric Test Bengali

নির্দেশাবলী:

প্রতিটি বাক্য মন দিয়ে পড়ুন এবং ১ থেকে ৫ এর মধ্যে আপনি কতটা একমত তা মূল্যায়ন করুন:

১ = সম্পূর্ণ অসম্মতি | ২ = অসম্মতি | ৩ = নিরপেক্ষ / কখনও কখনও | ৪ = সম্মতি | ৫ = সম্পূর্ণ সম্মতি

মনস্তাত্ত্বিক প্রশ্নাবলী পূরণের নির্দেশাবলী:

১. সব প্রশ্নের উত্তর দিন আপনার বর্তমান মানসিক অবস্থার ভিত্তিতে (আপনি বর্তমানে যা অনুভব করছেন), ভবিষ্যতে আপনি যা হতে চান বা অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে নয়।

২. প্রশ্নগুলির উত্তর দেওয়ার সময় মনকে শান্ত রাখুন। আত্মবিশ্লেষণ সহকারে মনোযোগ দিয়ে উত্তর পূরণ করুন।

৩. সৎ ও বাস্তবধর্মীভাবে উত্তর দিন যাতে আপনার ব্যক্তিত্বের সঠিক মূল্যায়ন পাওয়া যায়।

৪. প্রতিটি প্রশ্ন বুঝে উত্তর দিন।

গুরুত্বপূর্ণ ঘোষণা:

এই সাইকোমেট্রিক পরীক্ষা আপনার ক্যারিয়ার নির্বাচনে দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আপনার দেওয়া উত্তরগুলি শুধুমাত্র ক্যারিয়ার পরামর্শের জন্য ব্যবহার করা হবে। এই পরীক্ষায় অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছাসেবী — আপনি ইচ্ছা না করলে পরীক্ষা দিতে বা চালিয়ে যেতে অস্বীকার করতে পারেন।

১. আমি তথ্যের মধ্যে প্যাটার্ন বা পরিবর্তন দ্রুত বুঝে ফেলি।

২..আমি পরিষ্কারভাবে বোঝাতে পারি কেন একটি উত্তর অন্যটির চেয়ে বেশি যুক্তিসঙ্গত।

৩. একটি দল কোনও সমস্যা নিয়ে আলোচনা করছে, কিন্তু তাদের ধারণাগুলো এলোমেলো এবং একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। এমন পরিস্থিতিতে আপনি মনোযোগী ও গঠনমূলক থাকতে চ্যালেঞ্জ অনুভব করেন।

৪. আমি অনুমানের চেয়ে সত্য তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পছন্দ করি।

৫.আমি ধাঁধা বা যুক্তির সমস্যা সমাধান করতে পছন্দ করি।

৬.আমার কঠিন যুক্তি বুঝতে একটু অসুবিধা হয়।

৭. আমি নানা দিক থেকে একটা বিষয় ভাবতে পছন্দ করি।

৮. আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব বিকল্প ভালোভাবে বিবেচনা করি।

৯. আমি কখনও কখনও সিদ্ধান্ত নিই, ভবিষ্যতের ফলাফল না ভেবে।

১০. আমি দুটি ভিন্ন তথ্যের মধ্যে মিল খুঁজে পেতে পারি।

১১. কোনো সমস্যা সমাধানের সময় আমি আমার চিন্তাভাবনাগুলিকে সঠিক ভাবে গুছিয়ে কাজ করতে পারি।

১২. আপনাকে খুব দ্রুত অনেক তথ্য দেওয়া হলে সেগুলো সামলানো বা বুঝে নেওয়া আপনার জন্য চ্যালেঞ্জ হয়ে যায়।

১৩. আমি চার্ট, অনুপাত আর সংখ্যার হিসাব সহজে বুঝতে পারি।

১৪. আমি সাধারণত সংখ্যার কাজ বা হিসাবের কাজ এড়িয়ে যাই।

১৫. আমি সিদ্ধান্ত নেওয়ার সময় সংখ্যার তথ্য ব্যবহার করি।

১৬. সংখ্যার বা টাকার হিসাব দেখলে আমি উদ্বিগ্ন হয়ে পড়ি/ চিন্তিত হয়ে যাই।

১৭. প্রয়োজন হলে আমি দ্রুত ও সঠিকভাবে হিসাব করতে পারি।

১৮. ভুল এড়ানোর জন্য আমি আমার সংখ্যা সম্পর্কিত কাজ দুবার যাচাই করি।

১৯. আমি একটি বড় অনুচ্ছেদের মূল কথা সংক্ষেপে বলতে পারি।

২০. আমি মাঝে মাঝে আমার চিন্তা স্পষ্টভাবে অন্যদের বোঝাতে অসুবিধা বোধ করি।

২১. আমি লেখার মধ্যে ভুল বা বিরোধ সহজে ধরতে পারি।

২২. আমি বিতর্কে শান্তভাবে অংশ নিতে পারি, রেগে যাই না।

২৩. আমি অনেক সময় প্রথমবার পড়া বা শোনার সময় ভুল বুঝে ফেলি।

২৪. আমি আলোচনায় নিজের মতামত আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করি।

২৫. চাপের পরিস্থিতিতেও আমি শান্ত ও যুক্তিসঙ্গত থাকতে পারি।

২৬. কোনও গ্রুপ প্রজেক্টে সমস্যা হলে এবং সবাই একে-অপরকে দোষারোপ করতে শুরু করলে, পরিস্থিতিকে সমাধানের দিকে নিয়ে যাওয়া এবং সংঘাতকে শান্তভাবে সামলানো আমার জন্য কঠিন হয়ে যায়।

২৭. পরিকল্পনা বা লক্ষ্য পরিবর্তন হলে আমি দ্রুত মানিয়ে নিতে পারি।

২৮. আমি দোষারোপ না করে সমাধান খুঁজে বের করাকে বেশি গুরুত্ব দিই।

২৯. আমি চাপের মধ্যে সিদ্ধান্ত নিতে অসুবিধা বোধ করি।

৩০. আমি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে চেষ্টা করি।